রানাঘাটে ওয়েলকাম জি টোয়েন্টি শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করল রানাঘাটের বিজেপিপন্থী নাগরিকবৃন্দ।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- এবছর জি-টোয়েন্টি শীর্ষ বৈঠকের সভাপতির দায়িত্ব পালন করবে ভারত। গত ১লা ডিসেম্বর থেকে এই দায়িত্ব ন্যস্ত হয়েছে ভারতের হাতে। জি টোয়েন্টি শীর্ষ বৈঠকের চেয়ারম্যান হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।জি টোয়েন্টি বৈঠকের ভেনুও হচ্ছে ভারতের বেশ কয়েকটি শহরে। এই উপলক্ষে সোমবার রানাঘাটে ওয়েলকাম জি টোয়েন্টি শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করল রানাঘাটের বিজেপিপন্থী নাগরিকবৃন্দ। রানাঘাট চৌরঙ্গী মোড়ে আয়োজিত হয় সেলিব্রেশন।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাট উত্তর-পশ্চিম কেন্দ্রের বিজেপি বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়। ভারতের জাতীয় পতাকা ও নরেন্দ্র মোদির প্রতিকৃতি নিয়ে উপস্থিত ছিলেন মহিলাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *