রানাঘাট মহকুমা আদালতে প্রতিবাদে সামিল হল সারা ভারত আইনজীবী সমিতির সদস্যরা।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে কিছুদিন আগে বেশকিছু আইনজীবী বয়কট করে এবং বিক্ষোভ দেখায়।সেই ঘটনার পরিপেক্ষিতে সোমবার রাজ্য জুড়ে প্রতিবাদের সামিল হল সারা ভারত আইনজীবী সমিতি। বামপন্থী এই আইনজীবী সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয় বিচার ব্যবস্থাকে রাজনৈতিক ভাবে প্রভাবিত করছে তৃণমূল পন্থী বেশ কিছু আইনজীবী।এরই প্রতিবাদে গোটা রাজ্যের সঙ্গে রানাঘাট মহকুমা আদালতে প্রতিবাদে সামিল হল সারা ভারত আইনজীবী সমিতির সদস্যরা। এদিন রানাঘাট চত্বরে পিকেটিং করে তারা। ওঠে স্লোগানও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *