“বিজেপি কে ভোট দিলে চোরেদের জেলযাত্রা” তৃণমূলকে কটাক্ষ করে আশ্বাস নাড্ডার।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা :- ” বিজেপি কে ভোট দিলে চোরেদের জেলযাত্রা ‘” তৃণমূলকে কটাক্ষ করে আশ্বাস নাড্ডার। বেথুয়াডহরি সভা থেকে রাজ্যকে একহাত নিলেন জেপি নাড্ডা । দাবি করলেন প্রধানমন্ত্রীর পাঠানো অর্থ ঠিক খাতে খরচ করা হচ্ছে না। বৃহস্পতিবার সকালে নিউটাউন হোটেলের সামনে দলের সর্বভারতীয় সভাপতি হিসেবে মেয়াদ বৃদ্ধি উপলক্ষে জেপি নাডডাকে সংবর্ধনা দেয় রাজ্য বিজেপি। ইসকন মন্দিরে পুজো দিয়ে মধ্যাহ্ন ভোজ সেরে জনসভার উদ্দেশ্যে রওনা দেন বেথুয়া ডহরি জুনিয়র ইস্টবেঙ্গল ময়দানে। জনসভা থেকেই কটাক্ষ করেন তৃণমূলকে। সেখানেই একাধিক ইস্যুতে রাজ্য কে নজির বিহীন ভাবে আক্রমণ করেন নাডডা, আবাস থেকে শুরু করে কেন্দ্রের সমস্ত প্রকল্পে রাজ্যের দুর্নীতি করছে বলে দাবি করেন তিনি । বলেন কেন্দ্র কাজের টাকা পাঠাচ্ছে আর এখানে ঘোটালি হচ্ছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *