কর্মতীর্থ সহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন উপলক্ষে শনিবার রানাঘাটে এলেন পশ্চিমবঙ্গ সরকারের পৌর ও নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- কর্মতীর্থ সহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন উপলক্ষে শনিবার রানাঘাটে এলেন পশ্চিমবঙ্গ সরকারের পৌর ও নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম। শনিবার তিনি রানাঘাট পৌরসভা প্রাঙ্গন থেকে উদ্বোধন করেন একগুচ্ছ প্রকল্পের। উদ্বোধন করবেন ৪৬টি ঘর বিশিষ্ট কর্মতীর্থের। উদ্বোধন করবেন রানাঘাট পৌরসভা পরিচালিত রাধারানী হাসপাতালের এসি কেবিনের। পৌর জনসংযোগ অ্যাপ নবরূপে পৌর ওয়েবসাইটেরও উদ্বোধন করবেন ফিরহাদ হাকিম।একই সঙ্গে আবাস যোজনার ঘর প্রাপকদের হাতে চাবি তুলে দেন। উপস্থিত ছিলেন সভাধিপতি বিধায়ক অতিরিক্ত জেলাশাসক মহকুমা শাসক ও বিভিন্ন পুরসভার পুরপ্রধানবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *