বাজার করে বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় গুরুতর আহত এক সাইকেল আরোহী।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- বাজার করে বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় গুরুতর আহত এক সাইকেল আরোহী। ঘটনাস্থলে পুলিশ গিয়ে ঘাতক লরিটিকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনাটি নদীয়ার শান্তিপুর মালোপাড়া এলাকার। সূত্রের খবর শান্তিপুর ঘোড়ালিয়া কুন্ডু পাড়া এলাকার বাসিন্দা আনন্দ হালদার শান্তিপুর বড়বাজার থেকে সবজি বাজার করে বাড়ির দিকে ফিরছিলেন। ঠিক তখনই সামনের দিক দিয়ে আসা একটি লরি তাকে সজরে ধাক্কা মারে। ঘটনাস্থলে সাইকেল নিয়ে ছিটকে পড়ে সাইকেল আরোহী। যদিও লরির ধাক্কায় সাইকেল আরোহীর শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগে। ঘটনাস্থলে গিয়ে ওই ঘাতক লরি সহ চালককে আটক করে শান্তিপুর থানার পুলিশ। যদিও পরবর্তীতে আহত সাইকেল চালক কে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যা পুলিশ। তবে শহরের রাজপথে দুর্ঘটনা ঘটনায় সাময়িক চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *