নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আগামীকাল নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৭ তম জন্ম জয়ন্তী।এই উপলক্ষে রানাঘাট সুভাষ এভিনিউ এ সুভাষ মূর্তিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ। আগামীকাল সকালে এখানেই সুভাষচন্দ্র বসুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রানাঘাটের সাধারণ মানুষ থেকে শুরু করে পুরকর্তৃপক্ষ। ১৯৮২ সালে রানাঘাটে নেতাজি সুভাষচন্দ্র বসুর মর্মর মূর্তি স্থাপিত হয়। এবছর নেতাজি জন্ম জয়ন্তীর আগে সেই মূর্তির চারিপাশে সংস্কার করে এক নতুন রূপ দিল রানাঘাট পুরসভা। এ সম্বন্ধে রানাঘাট পুরসভার পুরপ্রধান কোশলদেব বন্দ্যোপাধ্যায় আমাদের জানান।
রানাঘাট সুভাষ এভিনিউ এ সুভাষ মূর্তিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ।












Leave a Reply