আগুন পোহাতে গিয়ে শরীরের অর্ধাংশ পুড়ে গিয়ে মৃত্যু হল এক ভিক্ষুক বৃদ্ধার।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আগুন পোহাতে গিয়ে আগুনে পুড়ে মৃত্যু হল এক বৃদ্ধার। বৃদ্ধার কেউ না থাকায় সৎকারে এগিয়ে এলেন প্রতিবেশীরা। ঘটনাটি নদীয়ার শান্তিপুর ব্লকের লক্ষ্মীনাথপুর এলাকার। জানাযায় মৃত বৃদ্ধার নাম আঁধারি মন্ডল, বয়স আনুমানিক ৮৫ বছর। এলাকা সূত্রে জানা যায়, গতকাল সকালে ওই বৃদ্ধা আগুন পোহাতে গিয়ে তার শাড়িতে আগুন লেগে যায়। এরপর শরীরের অর্ধ অংশ পুড়ে যায়, চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসে স্থানীয়রা। তড়িঘড়ি ওই বৃদ্ধাকে নিয়ে যায় শান্তিপুর হাসপাতালে, যদিও তারপর থেকেই বৃদ্ধার চিকিৎসা শুরু হয়। গতকাল সন্ধ্যের পর থেকেই বৃদ্ধার শারীরিক অবনতি হতে শুরু করে, তার কিছুক্ষণ পরেই বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। গতকাল রাতেই মৃতদেহটি উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ, সোমবার মৃতদেহটির ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। জানা যায় ওই বৃদ্ধা ভিক্ষা করে কোনরকম চলত, তার আত্মীয়-স্বজন বলতে কেউই নেই। ওই এলাকার একটি জায়গায় আশ্রিত ছিল বৃদ্ধা। স্বভাবতই বৃদ্ধার কেউ না থাকার কারণে বৃদ্ধার সৎকারের জন্য এগিয়ে এলেন এলাকার মানুষ। তারা এখন বৃদ্ধার সৎকার করার উদ্যোগ নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *