ধীরে ধীরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই সরস্বতী প্রতিমার চাহিদা বেড়েছে।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  ধীরে ধীরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই সরস্বতী প্রতিমার চাহিদা বেড়েছে।
ইতি মধ্যে বহু বাজারেও দেবী পৌঁছেও গেছে, পাশাপাশি চাহিদা বৃদ্ধি পাবে আাশায় মৃৎশিল্পীরা।
ফলত দেবী সরস্বতী প্রতিমা তৈরীতে ব্যাস্ত নদিয়ার বিভিন্ন এলাকার মৃৎশিল্পীরা, এদিন দেখা গেল দিনরাত এক করে কাজ চলছে শিল্পীদের, হাতে সময় নেই বললেই চলে,। মৃৎশিল্পী জীবন কৃষ্ণ পাল, বংশ পরম্পরায় এই কাজ করে আসছে, কাজের চাহিদা বেশি থাকার কারনে
স্কুল কলেজের পাট শেষ করে চাকরি জন্য চেষ্টা চালানোর পাশাপাশি তাদের পারিবারিক ব্যবসায় মন দিয়ে এখন মুর্তি তৈরির কাজ করে চলেছে ।এবছর বিশ্বকর্মা পুজো থেকে ভাল বিক্রি হয়েছে। এবার সরস্বতী মূর্তি বেশি করে তৈরী করছি, বাজার ভালই হবে।
কিন্তু বাজারের কাঁচা মালের দাম যে ভাবে বৃদ্ধি পেয়েছে তাতে লাভের মুখ কিছুটা কম হবে।
সব মিলিয়ে করোনা কাটিয়ে স্বাভাবিক ছন্দে এবছর হচ্ছে সরস্বতী পুজো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *