নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আগামীকাল ভারতের ৭৪তম প্রজাতন্ত্র দিবস। রানাঘাট স্বাস্থ্যন্নতি ময়দানে আয়োজিত হবে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠান। রানাঘাট মহকুমা প্রশাসনের ব্যবস্থাপনায় প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অংশ নেবে ২৭ টি সরকারি ও বেসরকারি সংস্থা।অংশ নেবে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরাও। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অভিবাদন গ্রহণ করবেন রানাঘাটের মহকুমা শাসক ডা: হারিস রশিদ। কুচকাওয়াজে অংশগ্রহণকারী প্রতিটি সংস্থার হাতে তুলে দেওয়া হবে শংসাপত্র। আজ দিনভর রানাঘাটে চলল প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতি পর্ব। এ বিষয়ে রানাঘাট মহকুমা প্রশাসনের পক্ষ থেকে গৌতম রায় আমাদের জানানো হয়।
আজ দিনভর রানাঘাটে চলল প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতি পর্ব।












Leave a Reply