রাধাগোবিন্দ মন্দিরে চুরির কিনারা করল দুবরাজপুর থানার পুলিশ।

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদ:- এক সপ্তাহ কাটতে না কাটতেই মন্দিরে চুরির কিনারা করল বীরভূম জেলার দুবরাজপুর থানার পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। জানা যায়, গত ২৩ জানুয়ারি দুবরাজপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রেল স্টেশন সংলগ্ন রাধাগোবিন্দ মন্দির থেকে বেশকিছু লোহার রড ও একটি পাম্প মেশিন চুরি করে সেখ বিট্টু নামে এক দুষ্কৃতী। সেই চুরি করা লোহার রড ও পাম্প মেশিন বিক্রি করে ভাঙাচোরা দোকানের মালিক সেখ কুদ্দুসকে। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সেখ বিট্টুকে গ্রেপ্তার করে। তারপর তাঁকে জিজ্ঞাসাবাদ করে সেখ কুদ্দুস এর ভাঙাচোরা দোকান থেকে চুরি যাওয়া লোহার রড ও পাম্প মেশিন উদ্ধার করে। আজ সেখ বিট্টু ও সেখ কুদ্দুসকে দুবরাজপুর আদালতে তোলা হয়। এদিন দুবরাজপুর আদালতের বিচারক ধৃতদের জামিন খারিজ করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *