রানাঘাট শহর তৃণমূল কংগ্রেসের পূর্ণাঙ্গ সভা আজ আয়োজিত হল রানাঘাট বিনয় ভবনে।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রানাঘাট শহর তৃণমূল কংগ্রেসের পূর্ণাঙ্গ সভা আজ আয়োজিত হল রানাঘাট বিনয় ভবনে। শনিবার সন্ধ্যায় শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি পবিত্র ব্রহ্মর নেতৃত্বে এই সভা পরিচালিত হয়। খুব সম্প্রতি বেশকিছু নতুন সদস্য রানাঘাট শহর তৃণমূল কংগ্রেস কমিটিতে এসেছে। আগামী দিনে দলের পক্ষ থেকে কি কি কর্মসূচি নেওয়া হবে সে বিষয়ে এদিন আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন রানাঘাট পুরসভার পুরপ্রধান কোশলদেব বন্দ্যোপাধ্যায় উপ পুরপ্রধান আনন্দ দে সহ রানাঘাট শহরের তৃণমূল নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *