নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ ২৬ শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালিত হলেও হয়নি সরস্বতী পুজো । এই অভিযোগে ২৭ জানুয়ারি শুক্রবার বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেয় বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের জাগলদ্বীপ গ্রামের কিছু অভিভাবক অভিভাবিকা এবং প্রাক্তনীরা।আজ শনিবার শিক্ষককেরা বিদ্যালয়ে আসতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষেরা। অভিভাবক অভিভাবিকাদের অভিযোগ সকল বিদ্যালয়ে সরস্বতী পুজো হল । এই বিদ্যালয়ে সরস্বতী পুজো হল না।আমরা তা মেনে নিতে পারিনি। এছাড়াও এদিন শিক্ষকদের বিরুদ্ধে অন্যান্য অভিযোগ করেন সাংবাদিকদের সামনে। এই বিক্ষোভ দীর্ঘক্ষণ চলার পর দুই শিক্ষক সরস্বতী পুজো না হওয়ার জন্য ভুল স্বীকার করেন এবং ক্ষমা চেয়ে নেন।
সরস্বতী পুজো হয়নি, এই অভিযোগে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ অভিভাবক অভিভাবিকাদের।












Leave a Reply