বাড়ির মালিকের অনুপস্থিতে দুইটি আলাদা আলাদা জায়গায় রাখা কয়েক হাজার ক্যাশ টাকা ও সোনার অলংকার চুরির ঘটনায় চাঞ্চল্য এলাকায়।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে জলপাইগুড়ি তে দুঃসাহসীক চুরির ঘটনা ঘটল রাতে । জলপাইগুড়ির অরবিন্দ অঞ্চলের মধ্য সেবাগ্রাম এলাকার ঘটনা।গ্রিলের টা‌লা ও দরজা ভেঙে কয়েক হাজার ক্যাশ টাকা সহ সোনার জিনিস পত্র খোয়া গেল। শুক্র বার রাতের ঘটনা।জানা গেছেবাড়ির মালিক সুবীর সরকার তার কাজ সেরে বাড়িতে এসে হতভাগ্য হলেন। কারণ তিনি এসেই দেখেন বাড়ির গ্রিলভাঙা । পাশাপাশি দরজাও ভাঙা।ভিতরে সব জিনিসপত্র তছনছ। এমনকি আলমারীর জিনিস পত্র তছনছ। বাড়ির গোপন দুইজায়গায় রাখা উনিশ হাজার টাকা ক্যাশ ও সোনার অলংকার চুরির গেছে। যদিও পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরো ঘটনার বিবরণ শুনে তদন্ত শুরু করে দিয়েছে। বাড়ির মালিক বলেন লোকাল কেউ এই ধরনের কাজ করেছে।যার জন্য আমার এত বড়ো ক্ষতিহয়ে গেলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *