এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগে চাঞ্চল্য পাঁশকুড়ার পাকুড়িয়া গ্রামে,তদন্তে পুলিশ।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- এক ব্যক্তি পিটিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার কেশাপাট অঞ্চলের পাকুড়িয়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়
গতকাল রাতে নিজের দোকান থেকে রাত্রে বাড়ি ফেরার সময় দুষ্কৃতীদের হাতে আচমকাই আক্রান্ত হয় ওই ব্যক্তি। ভারী বাঁশ দিয়ে পেছন থেকে আঘাত করা হয়ে থাকে, ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন অনুপ মন্ডল নামে ওই ব্যাক্তি,এরপর তার ওপর অকথ্যভাবে বাঁশ দিয়ে মারা হয় তার মাথায় বলে জানাচ্ছেন স্থানীয়রা। যার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। আরো এলাকার স্থানীয় মানুষজন জানাচ্ছেন কেশাপাট বাজারের দোকান থেকে প্রতিনিয়ত রাতে উনি বাড়ি ফেরেন, প্রতিদিনের মতো গতকাল রাত বারোটা নাগাদ বাড়ি ফিরছিলেন রাস্তা দিয়ে, বাড়ি ফেরার সময় কিছু ফুল ব্যবসায়ী রাস্তায় রাস্তার ওপর ফুলের প্যাকেট রাখার ফলে রাস্তা দিয়ে যাতায়াতে অসুবিধা হয় ফলে মৃত অনুপ মন্ডল রাস্তার উপর রাখা ফুলের প্যাকেট সরাতে বলেন, এতেই শুরু হয় বচশা। এরপর তাকে উপর চড়া হয় দুষ্কৃতীরা, ইতিমধ্যেই কটনাস্থলে পৌঁছে ওই মৃতদেহ উদ্ধার করে পাঁশকুড়া থানার পুলিশ, পাশাপাশি তদন্ত প্রক্রিয়া শুরু করেছে এর মধ্যে আরও কিছু রহস্য লুকিয়ে আছে কিনা, তবে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য এলাকায় সমাজসেবী হিসেবে পরিচিত ছিল ওই অনুপ মন্ডল, তার মৃত্যুতে ইতিমধ্যেই শোকাহত গোটা গ্রাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *