নিজস্ব সংবাদদাতা, মালদাঃ—-কাকার হাতে খুন ভাইপো।চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদহের ভূতনি থানার বামাচরণ টোলা এলাকায়।মৃত যুবকের নাম গনেশ মন্ডল।জানা গেছে, চলতি মাসের ২ তারিখ গণেশ মণ্ডল এবং তারই কাকা দুর্গা সেন মন্ডল এর সাথে জমিতে কাজ করার সময় বিবাদ বাঁধে।অভিযোগ, দুর্গা সেন মন্ডল নাকি বাঁশ দিয়ে ভাইপো গণেশ মণ্ডলকে মাথায় আঘাত করে বলে অভিযোগ। এর পর স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি করে ভূতনির স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় । পরে শারীরিক অবস্থা অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক অন্যত্র কোথাও নিয়ে যেতে বললেন পরিবারকে। কিন্তু সেই সামর্থ্যটুকু না থাকার ফলে গণেশ মণ্ডল কে নিয়ে যেতে পারেনি বলে জানান পরিবারের লোকেরা। এরপর এদিন শনিবার গণেশ মণ্ডল মারা যান। এরপর শনিবার পরিবারের লোকজনেরা গণেশ মণ্ডলের মৃতদেহ তার কাকার বাড়ির সামনে রেখে বিক্ষোভ দেখায়।ইতিমধ্যে তৎপরতার সাথে ঘটনার তদন্ত শুরু করেছে ভুতনী থানার পুলিশ।
কাকার হাতে খুন ভাইপো।












Leave a Reply