নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- বন দফতরের সিল, রেঞ্জ অফিসারের সই জাল করে বেআইনি কাঠকে আইনি কাঠে পরিনত করে তা বিক্রির চক্রের হদিশ পেল বন দফতর। শুধু তাই নয় ওই সব বেআইনি কাঠ দিয়ে ফার্নিচার তৈরি করে তা বিক্রি করা হতো। গোপন সুত্রে খবর পেয়ে অভিযান চালায় বন দফতর। এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার বিশেষ অভিযানে নেমে আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের জটেশ্বর আশ্রমপাড়া এলাকা থেকে লক্ষ লক্ষ টাকার অবৈধ সেগুন কাঠ উদ্ধার করল বন দপ্তর। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার বিকালে গোপন সূত্রে খবর পেয়ে, জটেশ্বর আশ্রমপাড়া এলাকায় বন দপ্তরের দলগাঁও রেঞ্জ, বীরপাড়া স্কোয়াড, বন দপ্তরের ডায়না রেঞ্জ ও জটেশ্বর ফাঁড়ির পুলিশ যৌথ অভিযান চালায়। আশ্রমপাড়া এলাকার দুটি দোকান থেকে বিপুল পরিমানে সেগুন কাঠ উদ্ধার করা হয়। জলপাইগুড়ি বন দফতরের দলগাও রেঞ্জের রেঞ্জার ধনঞ্জয় রায় বলেন, ” যৌথ অভিযানে একজনকে গ্রেফতার করা হয়েছে। কাঠ উদ্ধার চলছে। কোন দোকান থেকে এই সিল বানানো হয়েছিল তা তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশে অভিযোগ জানানো হয়েছে।”
বন দফতরের সিল, রেঞ্জ অফিসারের সই জাল করে বেআইনি কাঠকে আইনি কাঠে পরিনত করে তা বিক্রির চক্রের হদিশ পেল বন দফতর।












Leave a Reply