নদীয়া কল্যানিতে কুম্ভ মেলায় যাওয়ার পথে ৩৪ নম্বর জাতীয় সড়কে টোটো ও পণ্যবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক বৃদ্ধার, গুরুতর জখম হয়েছেন আরও তিনজন।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদীয়া কল্যানিতে কুম্ভ মেলায় যাওয়ার পথে রবিবার দুপুরে ৩৪ নম্বর জাতীয় সড়কে টোটো ও পণ্যবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক বৃদ্ধার। গুরুতর জখম হয়েছেন আরও তিনজন টোটো যাত্রী। তাদের রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক গাড়ি চালক পলাতক।স্থানীয়লোকদের দাবি রানাঘাটের আইসতলা এলাকায়, জাতীয় সড়কে সার্ভিস রোড না থাকার কারণেই এই দুর্ঘটনা । মৃত বৃদ্ধার নাম করুণা ঘোষ (৭৩)। তার বাড়ি রানাঘাট রামনগর আইসতলা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *