ফালাকাটা ব্লকের এথেলবাড়ি চা বাগান এলাকায় নিঃশুল্ক চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- আলিপুরদুয়ার জেলা পুলিশের উদ্যোগে এবং ফালাকাটা থানার জটেশ্বর ফাঁড়ির ব্যবস্থাপনায় রবিবার ফালাকাটা ব্লকের এথেলবাড়ি চা বাগান এলাকায় নিঃশুল্ক চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। আয়োজিত ওই শিবিরে ১৭০ জনের বেশি বাসিন্দার চোখ পরীক্ষা করান। এছাড়াও এদিন বিনামূল্যে চশমা দেওয়া হয়েছে। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন জটেশ্বর পুলিশ আউট পোস্টের ওসি অমিত শর্মা সহ পুলিশ কর্মী এবং সিভিক ভলান্টিয়াররা। জানা গিয়েছে, আলিপুরদুয়ার জেলা পুলিশের উদ্যোগে বছরভর বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচির পাশাপাশি রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির, চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *