দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- ইতিহাসের অন্যতম ভয়াবহ ভূমিকম্পের সাক্ষী রইলো সিরিয়া ও তুরস্ক। ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। এমনকী কয়েক হাজার মানুষ ভূমিকম্পে ধ্বংসাবশেষের নীচে আটকে আছেন। তাছাড়াও হাজার হাজার ঘর বাড়ি ধূলিসাৎ হয়ে গেছে। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় ৩০ হাজার। ভারত, বাংলাদেশ সহ বিশ্বের ৪২ টি দেশ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সিরিয়া ও তুরস্কের দিকে। তাই আজ বীরভূম জেলার দুবরাজপুরের ডিএসএ ক্লাবের পক্ষ থেকে তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহতদের প্রতি মোমবাতি জ্বালিয়ে শোক জ্ঞাপন করা হল। এদিন সন্ধ্যেয় ডিএসএ ক্লাব প্রাঙ্গণ থেকে কচিকাঁচাদের নিয়ে একটি মোমবাতি মিছিল করা হয়। সাথে ছিলেন ডিএসএ ক্লাবের সদস্যরা। তারপর ভূমিকম্পে নিহতদের প্রতি এক মিনিট নীরবতা পালন করা হয়। ক্লাব সদস্য তথা বিশিষ্ট শিক্ষক সৌমেন মুখার্জি জানান, আমরা ডিএসএ ক্লাবের পক্ষ থেকে তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহতদের প্রতি শোক জ্ঞাপন করছি। তাছাড়াও তাঁদের আত্মার শান্তি কামনার জন্য মোমবাতি মিছিল করলাম।
তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহতদের প্রতি শোক জ্ঞাপন।












Leave a Reply