বিজেপির পাল্টা সভা তৃণমূল কংগ্রেসের….।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- দুদিন আগে বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা জনসভা করেন পূর্ব বর্ধমান জেলায় পূর্বস্থলী থানার মাঠে। মঙ্গলবার ওই একই মাঠে পাল্টা জনসভা করলো তৃণমূল কংগ্রেস। তারা বিজেপির দ্বিগুন কর্মী সমর্থক এনে গোটা মাঠ ভরালেন। প্রধান বক্তা ছিলেন তৃণমূল সাংসদ কাকলী ঘোষ দস্তিদার, রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য্য,প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, স্থানীয় বিধায়ক তপন চট্টোপাধ্যায় প্রমুখ। মুলতো রাজ্যের প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনা, একশোদিনের কাজে টাকার দাবী, দলীয় স্বার্থে সিবিআই, ইডি কে ব্যবহারের প্রতিবাদে এই সভার ডাক দেওয়া হয়। তৃণমূলের জনসভাকে সফল করার লক্ষে কর্মী সমর্থকদের দিয়ে মাঠ ভরানোটাই ছিল দলীয় নেতৃত্বের কাছে বড় চ্যালেঞ্জ। এদিন সেটাই করে দেখাতে পেরেছে তারা।
এদিন জনসভা শুরুর আগে মাঠজুড়ে গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরণ করানোর ব্যবস্থা করেন বিধায়ক তপন চট্টোপাধ্যায়। কয়েকজন মহিলাকে দিয়ে এই কাজ করানো হয়। পরে তপনবাবু সংবাদ মাধ্যমের কাছে দাবি করেন, বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা এই মাঠে এসে জনসভা করায়, গোটা মাঠ অশুদ্ধ হয়েছে। সেই কারণেই মাঠে গঙ্গা জল ছিটিয়ে আজ শুদ্ধি করণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *