ইট ভাটায় কাজ করতে গিয়ে টাকা চাওয়ায় আগুনে ফেলে দেওয়ার অভিযোগ মালিকের বিরুদ্ধে,চাঞ্চল্য ময়নার দুবরাজপুরে।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ইট ভাটায় কাজ করতে গিয়ে টাকা চাওয়ায় আগুনে ফেলে দেওয়ার অভিযোগ মালিকের বিরুদ্ধে। এমনই এক ভয়ানক ঘটনা ঘটলো পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার দুবরাজপুরে ,জানা গিয়েছে ওই এলাকার
একটি কে জি বি ইটভাটার কাজ করতে গিয়েছিল হলদিয়া সুতাহাটা থানার কুকড়াহাটি অঞ্চলের মতিরামপুর গ্রামের ২৩ বছরের শুভঙ্কর কোটাল। তিন মাস কাজ করার পর টাকা চাইলে টাকা না দেওয়া মালিক বাড়ি চলে আসে শুভঙ্কর। বাড়িতে মালিক এসে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ফের তাকে ডেকে নিয়ে যায়। তারপর দিন কয়েক কেটে যাওয়ায় সেই একই রকম অভিযোগ টাকা চাইলেই প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ। এরপর টাকা চাওয়ায় ফের বচসা হয় ১৩ তারিখ রাত্রে। তারপরেই অভিযোগ ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় ভাটার গগন চুল্লিতে। চিৎকার শুনে ভাটায় যে সমস্ত কর্মরত শ্রমিকরা ছিল তাতে তড়িঘড়ি উদ্ধার করে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করে প্রায় ৮৫ শতাংশ পুড়ে যায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ওই ব্যক্তি, পরিবারের পক্ষ থেকে ময়না থানায় অভিযোগ দায়ের করতে গেলে অভিযোগ নেওয়া হয়নি বলে অভিযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *