নদিয়া, নিজস্ব সংবাদদাতা: অবৈধ সম্পর্কের জেরে পেট্রোল ঢেলে পুরিয়ে মারার চেষ্টা যুবককে । ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপ থানার মায়াপুর বামনপুকুর এলাকায়। বেশ কয়েকবছর ধরে ঐ এলাকার মিলন শেখ নামে যুবকের সাথে বামনপুকুর বাগানিয়া পাড়া এলাকার এক মহিলার সম্পর্ক গড়ে উঠছিল ।বিভিন্ন সময় ঐ মহিলা টাকার জন্য চাপ দিত মিলনকে। বৃহস্পতিবার ও হঠাৎ তাকে ফোন করে বাড়িতে ডেকে নিয়ে ঐ যুবকের উপর চরাও হয় মহিলার পরিবারের সদস্যরা । অভিযোগ, ভারি কোনো বস্তু দিয়ে প্রথমে মাথায় আঘাত করা হয় এবং পরে পেট্রোল গায়ে ঢেলে পুরিয়ে মারার চেষ্টা করা হয় । বর্তমানে ঐ যুবক শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন ।ঘটনার বিবরন জানিয়ে নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের করেছে আক্রান্তের পরিবার। অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনা তদন্ত শুরু করেছেন নবদ্বীপ থানার পুলিশ।
অবৈধ সম্পর্কের জেরে পেট্রোল ঢেলে পুরিয়ে মারার চেষ্টা যুবককে ।











Leave a Reply