খোশ মেজাজে বাঁকুড়ায় মুখ্যমন্ত্রী।

সুদীপ সেন, বাঁকুড়া:- এতোটা ফুরফুরে মেজাজে সাম্প্রতিক সময়ে দেখা যায়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় কে।

তিনি মেদনিপুর , পুরুলিয়ায় সরকারি পরিষেবা প্রদান করার পর ১৭ ই ফেব্রুয়ারি বাঁকুড়ার বলরামপুর ফুটবল ময়দানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগদান করলেন।

এরসাথে সাথে বাঁকুড়ার সভা থেকে তিনি ১৮৭ কোটি ৫৩ লক্ষ টাকার ৩৭ টি প্রকল্পের শুভ উদ্বোধন ও শিলান্যাস করেন।

এছাড়াও জেলার শিল্প করিডোর, তাঁত , বালুচরী ও পর্যটন শিল্পের সম্ভবনা সম্পর্কে ভুয়সী প্রশংসা করেন।

জেলার বিভিন্ন কৃতি সন্তানদের নাম উল্লেখ করে তিনি শিক্ষা, শিল্প সংস্কৃতির অবদানের কথা তুলে ধরেন।

জেলার শিক্ষার ক্ষেত্রে ছাত্র, ছাত্রী ও শিক্ষক দের উচ্চ মানের তিনি প্রশংসা করেন।

তিনি মঞ্চ থেকে কেন্দ্রের সরকারের বিরুদ্ধে রাজ্যের প্রতি বঞ্চনার ও অভিযোগ তোলেন।

কেন্দ্রের বঞ্চনা সত্বেও কর্মদিবস সৃষ্টিতে রাজ্যের অগ্রগতির কথা তিনি তুলে ধরেন।

ছাত্র ছাত্রী ও নতুন প্রজন্মের ছেলে মেয়েদের তিনি ভবিষ্যত দেশ গঠনের পথিকৃৎ বলে উল্লেখ করেন।

সর্বোপরি আজকের জনসভায় বেশ খোশ মেজাজে ছিলেন মুখ্যমন্ত্রী।

এই সভায় মানুষের অংশগ্রহণ ছিল বেশ চোখে পড়ার মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *