মতুয়া মহা সঙ্গের বাৎসরিক মহাসম্মেলন অনুষ্ঠিত হলো আজ।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রানাঘাট এক নম্বর ব্লকের অল ইন্ডিয়া মতুয়া মহাসম্মেলন আয়োজিত হলো আজ বীরনগর রাধানগরে। মতুয়াদের এই সভাকে প্রতিবাদ সভা হিসেবে আখ্যায়িত করছেন মতুয়া মহাসংঘের কর্তা ব্যক্তিরা। এই বাৎসরিক সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াদের আরাধ্য দেবতার নাম ভুল উচ্চারণ করায় প্রতিবাদ করা হবে বলে জানান সংগঠনের পক্ষ থেকে । এদিনের এই সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, বিধায়ক মুকুটমনি অধিকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *