ট্রলারের ধাক্কায় ক্ষতিগ্রস্ত দুটি বাড়ি দুবরাজপুরে।

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের বনকাটিপাড়ায় গতকাল রাত্রি দেড়টা নাগাদ একটি ভারী মালবোঝাই ট্রলারের ধাক্কায় দুটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি ঐ ট্রলারে থাকা অর্ধেক জিনিসপত্র রাস্তার মাঝখানে পড়ে যায়। ফলে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এমনকী সাধারণ মানুষেরও যাতায়াত বন্ধ হয়ে যায়।দুবরাজপুর থানার পুলিশ রাত্রে এসে ঐ ট্রলারের চালককে থানায় নিয়ে যায়। উল্লেখ্য, এই রাস্তা খুব সংকীর্ণ। দুবরাজপুর গ্রামীন হাসপাতাল থেকে এমার্জেন্সি রোগীদের সিউড়ি হাসপাতাল নিয়ে যাওয়ার এটাই রাস্তা। এই রাস্তা দিয়ে শুধুমাত্র ছোট গাড়ি চলাচল করে। যদিও বা দুবরাজপুর কামারশাল মোড় থেকে হেতমপুর হয়ে জাতীয় সড়ক যাওয়ার খুব ভালো রাস্তা রয়েছে। কিন্তু কিছু অসাধু ব্যক্তি যৎসামান্য টাকার বিনিময়ে ভারী মালবোঝাই ট্রলারটিকে এই রাস্তা দিয়ে পারাপার করছিল তাই দুটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দা সৈয়দ চন্দন। এমনকী এই রাস্তায় প্রতিদিন রাত্রে ভারী যানবাহন চলাচল করে। বহুবার প্রশাসনকে জানিয়েছি। তবুও কোনো সুরাহা হইনি। একই অভিযোগ করেন স্থানীয় বাসিন্দা মির্জা হোসেন আলীও। তিনি জানান, আমরা পুলিশ প্রশাসনকে বলেছি মোড়ে যদি সিভিক ভলান্টিয়ার দেওয়া হয় তাহলে বড় গাড়িগুলো এদিকে ঢুকবে না। আর এই রাস্তাটা ঘনবসতিপূর্ণ এলাকার মধ্যে রয়েছে। অনেক ছোট ছোট ছেলেরা পারাপার করে। যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে। অন্যদিকে ঐ ট্রলারের খালাসি মুন্না কুমার সাউ জানান, রাত্রে তিনজন ব্যক্তি মোটর সাইকেলে এসে আমাদের কাছে টাকার দাবি করে এবং বলে আমরা রাস্তায় পার করে দেব। আমরা যখন গাড়ি নিয়ে এই রাস্তায় আসি তখন দেখি গাড়ী পার করা যাবে না। ঐ তিনজন ব্যক্তি জোর করে গাড়ি পার করতে বলেন তখনই এই দুর্ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে চম্পট দেয় ঐ তিনজন ব্যক্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *