পুলিশের গাড়ি ভাঙচুর, ব্যাপক লাঠি চার্জ, উত্তপ্ত পরিস্থিতি এলাকায়।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- স্থানীয় সূত্রে খবর, কল্যাণী পৌরসভার ১নং ওয়ার্ডের বিদ্যাসাগর কলোনিতে আজ সংকীর্তনের অনুষ্ঠান ছিল। সেখানে খিচুড়ি বিতরণ করা হচ্ছিল। অভিযোগ, সেখান দিয়েই কল্যাণী থানার পুলিশের একটি গাড়ি খুব দ্রুত গতিতে যাচ্ছিল। তারপর এলাকার লোক সেই পুলিশের গাড়ি আটকায়। এরপর পুলিশের সাথে সঙ্গে বাক-বিতণ্ডা বচসা শুরু হয়। তারপরই উত্তেজিত জনতা পুলিশের গাড়ি ভাঙচুর শুরু করে। ঘটনাস্থলে প্রচুর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এখনো উত্তেজনা রয়েছে এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *