পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আন্তর্জাতিক ভাষা দিবসে হলদিয়া পৌরসভার ভাষা উদ্যান মঞ্চে নানা অনুষ্ঠান, নেই সেই আড়ম্বর ও নেই পৌর প্রধান। হলদিয়া পৌরসভা ও হলদিয়া তথ্য সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে এই বছর প্রথম আন্তর্জাতিক ভাষা দিবস অনুষ্ঠিত হলো। হলদিয়া পৌরসভার সামনে ভাষা দিবস মঞ্চে একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস অনুষ্ঠিত হলো। এর আগে বিগত কয়েক বছর ধরে হলদিয়া পৌরসভা নিজের দায়িত্বে ভাষা দিবস পালন করতো। এ বছর এই প্রথম তথ্য সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে ভাষা দিবস পালিত হচ্ছে। ভাষা দিবসের শহীদ বেদীতে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন পৌর আধিকারিক থেকে বিশিষ্ট জনেরা। হলদিয়া মহকুমা শাসক তথা পৌর প্রশাসক সুপ্রভাত চট্টোপাধ্যায় সরকারি বিভিন্ন কাজে ব্যস্ত, হলদিয়া পৌরসভার আধিকারিকগণ একের পর এক মালা দান করেন।
আন্তর্জাতিক ভাষা দিবসে হলদিয়া পৌরসভার ভাষা উদ্যান মঞ্চে নানা অনুষ্ঠান।












Leave a Reply