পান্ডুয়ায় যে গাড়ি চালক শুট আউটে হত্যা হয়েছে তার বাড়ি বর্ধমান শহরের নাড়ি খাঁ পুকুর এলাকায়।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- পান্ডুয়া শুট আউট করে হত্যা করা হয় গাড়ির চালককে।মৃত চালকের নাম উদয়ন বিশ্বাস অরফে বিকাশ বিশ্বাস।বাড়ি বর্ধমান থানার অন্তর্গত বর্ধমান শহরের নাড়ী খাঁ পুকুর এলাকায়। হুগলি বর্ধমান বর্ডার সংলগ্ন জি টি রোড এর ওপর মঙ্গলবার সকালে । বয়স আনুমানিক ৪৫
এলাকার মানুষের কথায় এদিন আনুমানিক পৌনে আটটা নাগাদ একটি স্কোরপিও গাড়ি বর্ধমানের দিক থেকে হুগলির দিকে যাবার সময় সেই গাড়ি থেকে চারজন দুষ্কৃতি , অপর ওই স্কোরপিওর চালক উদয়ন বিশ্বাসকে গুলি করে। গুলির শব্দের আশেপাশের মানুষ ছুটে আসার আগেই স্কোরপিওটি নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা ।
খবর পেয়ে পান্ডুয়া থানার পুলিশ দ্রুত ঘটনা স্থলে এসে, আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য নিয়ে যায়।বর্ধমান স্টেশনের এক ট্যাক্সি চালক শেখ নূর হাসান বলেন,সকাল ৬ – ১৫ মিনিট নাগাদ চারজন যুবক বর্ধমান স্টেশন চত্বরে থাকা গাড়ি স্ট্যাণ্ড থেকে গাড়ি ভাড়া করে ব্যাণ্ডেল যাওয়ার উদ্দেশ্যে। প্রথমে তারা স্টেশন চত্বরে থাকা সামনের দিকে গাড়ি স্ট্যাণ্ডে যায়।সেখানে চালকদের সঙ্গে কথা বলে।কিন্তু সেখানে তাদের গাড়ি পছন্দ না হওয়ায় তারা পাশের স্ট্যাণ্ডে গিয়ে চালক বিকাশ বিশ্বাস ওরফে উদয়ন বিশ্বাস। তার স্করপিও গাড়ি ভাড়া করে। চুক্তি হয় ব্যাণ্ডেল যাওয়ার জন্য ৩,৩০০ টাকা। আসলে দুস্কৃতিরা চাইছিল দ্রুত গতির গাড়ি। শ্রমিক নেতা পাপ্পু আহমেদ বলেন, আমরা ডাইভারদের বারণ করেছি সন্দেহজনক কাউকে যেন না নিয়ে যান।এদিন সকালে হঠাৎ সাড়ে সাড়ে ছটা নাগাদ দু-চারজন আসে চারজনাই ছিল ছেলে কোন পরিবার ছিল না। তাই তাদের সন্দেহ হয় তারা যায়নি। তারা এখানে গাড়ি না পেয়ে পাশের একটি গাড়ি স্ট্যান্ডে গিয়ে সেখানে গাড়ি ভাড়া করে এবং পরবর্তীকালে পান্ডুয়া এলাকায় তাকে নাকি খুন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *