কয়লা বোঝাই গরুর গাড়ি ও মোটর বাইক আটক সদাইপুরে।

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- অবৈধভাবে বিভিন্ন কৌশল অবলম্বন করে কয়লা পাচার করছে পাচারকারীরা। তবে এবারও পাচারের আগেই কয়লা পাচার রুখ্ল বীরভূম জেলার সদাইপুর থানার পুলিশ। আজ ভোরবেলায় সদাইপুর থানা এলাকার হাজরাপুর ও জামথলিয়া গ্রামের জঙ্গলের রাস্তা দিয়ে কয়লা পাচার করছিল পাচারকারীরা। কিন্তু সদাইপুর থানার পুলিশ গোপন সূত্রে অভিযান চালিয়ে সেই জায়গায় হানা দেয় এবং ৬ টি অবৈধ কয়লা বোঝাই গরুর গাড়ি এবং ৪ টি অবৈধ কয়লা বোঝাই মোটর বাইক আটক করে। ঐ গরুর গাড়িগুলোতে ২ টন করে মোট ১২ টন অবৈধ কয়লা মজুত ছিল। যার বাজার মূল্য আনুমানিক দেড় লক্ষ টাকা এবং ৪ টি মোটর বাইকে ২০ কুইন্টাল অবৈধ কয়লা মজুত ছিল। যার আনুমানিক বাজার মূল্য ৩০ হাজার টাকা। সদাইপুর থানার পুলিশকে দেখে চম্পট দেয় কয়লা পাচারকারীরা। কয়লা গুলো কোথায় থেকে নিয়ে আসছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি গরুর গাড়ি এবং মোটর বাইক মালিকদের খোঁজ শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *