পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- বর্ধমান পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বর্ধমান মেডিকেল কলেজ স্টাফ কোয়াটার এলাকায় ঝোপের মধ্যে হঠাৎই লেগে যায় ভয়াবহ আগুন। আগুন দেখতে পেয়ে তড়িঘড়ি ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা পাশের একটি ডোবা থেকে জল নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। এই আগুন লাগার খবর যায় দমকল বিভাগের কাছে। তখন আর দমকলের দুটি ইঞ্জিন এসে উপস্থিত হয় ঘটনাস্থলে। দমকল বিভাগের চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে আগুন। স্থানীয় বাসিন্দা কানাই বিশ্বাস বলেন, হঠাৎই আমরা দেখতে পাই ঝোপের মধ্যে আগুন লেগে গেছে। তড়িঘড়ি আমরা ছুটে আসি এবং জল দিয়ে চেষ্টা করি আগুন নেভানোর। আমরা খবর পাঠাই দমকল বিভাগের কাছে। এখন খানিকটা আগুন নিয়ন্ত্রণ। যদি সঠিক সময় না দেখতে পেতাম তাহলে হয়তো ভয়াবহ দুর্ঘটনা কিছু ঘটে যেত পাশাপাশি অনেক বস্তি আছে যেগুলোতে আগুন লেগে যেতে পারতো। বর্ধমান দমকল বিভাগের সাব অফিসার সুদীপ্ত চক্রবর্তী বলেন, আমাদের কাছে খবর যায় যে আগুন লেগেছে আমার তখনই দুটি ইঞ্জিন নিয়ে উপস্থিত হয় ঘটনাস্থলে। কিভাবে আগুন লেগেছে এখন সেটা বলা যাবে না। পুলিশ তদন্ত করে জানতে পারবে কিভাবে আগুনটা লেগেছে। এখন আগুন নিয়ন্ত্রণে আছে। কোনরকম ক্ষয়ক্ষতি হয়নি যেহেতু আগুনটা ফাঁকা জায়গায় ঝোপে লেগেছে।
ভয়াবহ আগুন বর্ধমান পৌরসভার দু নাম্বার ওয়ার্ডে।












Leave a Reply