নিজস্ব সংবাদদাতা, মালদাঃ—মানিকচক ব্লক স্বাস্থ্য আধিকারিক তথা বিএমওএইচ-র অপসারণ।মানিকচক গ্রামীন হাসপাতালে বেহাল অবস্থা সহ মোট আট দফা দাবিতে মানিকচক ব্লক বিজেপি যুব মোর্চার তরফে মানিকচক ব্লক বিডিওকে ডেপুটেশন কর্মসূচী।জানা গেছে,বিগত ১৪ ই ফেব্রুয়ারি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়।সেখানে দেখা যায় অনডিউটি আশা কর্মীদের নিয়ে চলছে আলোচনা সভা।সভায় বসে রয়েছে শাষক দলের তাবর তাবর নেতা থেকে শুরু করে অনান্য স্বাস্থ্য কর্মীরা। দলের নেতাদের মাঝে বসে থাকতে দেখা গেছে খোদ মানিকচক গ্রামীন হাসপাতালে বিএমওএইচ অভীক শঙ্কর কুমারকে।গোটা বিষয় নিয়ে ইতিমধ্যে সরব হয়েছেন বিজেপি।মানিকচক বিএমওএইচ বিরুদ্ধে জেলা শাষকের কাছে লিখিত অভিযোগ করেছেন তারা।এবারে মানিকচক বিএমওএইচ-র অপসারণ সহ মানিকচক গ্রামীন হাসপাতাল বেহাল অবস্থার দাবি সহ মোট আট দফা দাবি মানিকচক ব্লক বিডিও শ্যামল মন্ডলের হাতে একটি ডেপুটেশন পএ তুলে দেন মানিকচক ব্লক বিজেপি যুব মোর্চা নেতৃত্ব।বুধবার দুপুর নাগাদ মিছিল করে এসে বিডিও অফিসের সামনে জোমায়েত হন যুব মোর্চার নেতা কর্মীরা।এদিন উপস্থিত ছিলেন দক্ষিন মালদা বিজেপি সাংগঠনিক সভাপতি শুভঙ্কর চম্পটি,মালদা জেলা যুব মোর্চা সহ সভাপতি সুভাষ যাদব,মানিকচক ব্লক যুব মোর্চা সভাপতি সৌমেন মন্ডল,সৌরভ রজক সহ অনান্যরা।এদিন ডেপুটেশনকে কেন্দ্র করে যেকোন অপ্রীকর ঘটনা এড়াতে মোতায়েন ছিলেন মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনী।
মানিকচক গ্রামীন হাসপাতালে বেহাল অবস্থা সহ মোট আট দফা দাবিতে মানিকচক ব্লক বিজেপি যুব মোর্চার তরফে মানিকচক ব্লক বিডিওকে ডেপুটেশন কর্মসূচী।












Leave a Reply