নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ক্রিয়াযোগ শ্রীগুরু পরম হংস হরিহরানন্দজীর জন্মস্থান হবিবপুর তার জন্মভূমি মন্দিরের শুভ উদ্বোধন হলো রানাঘাট হবিবপুর পুরাতন বাজারের কাছে।নতুন মন্দিরের উদ্বোধন বৃহস্পতিবার। গুরুদেব পরমহংস হরিহরানন্দজীর জন্মস্থান হবিবপুর।
শ্রী গুরুজী পরমহংস প্রজ্ঞানানন্দজী চেয়েছিলেন শ্রী গুরুদেবের জন্মভিটাতে একটি মন্দির গড়ে উঠুক আর সেই উদ্দেশ্যে বৃহস্পতিবার এই মন্দিরের শুভ উদঘাটন করে জনসাধারনের উদ্দেশ্যে উৎসর্গ করা হবে ।ইতিমধ্যে 172 জন বিদেশি ভক্ত বৃন্দ বিভিন্ন রাজ্য থেকে ভক্ত বৃন্দ সহ হাজার হাজার ভক্তবৃন্দের সমাগম ঘটছে । ব্রাজিল ,আমেরিকা ,নাইজেরিয়া সহ বিভিন্ন দেশ থেকে ইতিমধ্যে ভক্ত বৃন্দ চলে এসেছেন ।
গুরুদেব পরমহংস হরিহরানন্দজীর মন্দিরের শুভ উদ্বোধন হলো।












Leave a Reply