পুলিশের পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের কলম ও জলের বোতল প্রদান।

সদাইপুর, সেখ ওলি মহম্মদঃ- আজ থেকে শুরু হয়েছে জীবনের বড় পরীক্ষা মাধ্যমিক। তাই আজ মাধ্যমিক পরীক্ষার শুরু হওয়ার আগে বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং সদাইপুর থানার পুলিশের ব্যবস্থাপনায় বিকেটিপিপি প্রবীর সেনগুপ্ত বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হল। পাশাপাশি সমস্ত ছাত্রছাত্রীর হাতে একটি করে কলম এবং জলের বোতল তুলে দেওয়া হয়। এদিন কলম ও জলের বোতল তুলে দেন সদাইপুর থানার ওসি মিকাইল মিয়া সহ অন্যান্য পুলিশ কর্মীরা। এই বিদ্যালয়ে ১১৮ জন ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে। একইভাবে চিনপাই উচ্চ বিদ্যালয়েও সদাইপুর থানার পুলিশের পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের কলম ও জলের বোতল তুলে দেওয়া হয়। পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের বাইরে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। তাছাড়াও অভিভাবকদের পরীক্ষা কেন্দ্র থেকে ১০০ মিটারের বাইরে রাখা হয়েছিল। এদিন সদাইপুর থানার ওসি মিকাইল মিয়া সকল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *