বিজেপির উদ্যোগে মাধ্যমিক পরীক্ষার্থীদের কলম ও জলের বোতল প্রদান।

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ-আজ থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। তাই আজ বীরভূম জেলার দুবরাজপুরের আরবিএসডি হাই স্কুলের পরীক্ষা কেন্দ্রের বাইরে পোস্ট অফিস মোড়ের দুবরাজপুর শহর মণ্ডল বিজেপির পক্ষ থেকে এবং দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহার উদ্যোগে মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হল। পাশাপাশি পরীক্ষার্থীদের একটি করে কলম ও জলের বোতল তুলে দেওয়া হল। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা, বীরভূম জেলা বিজেপির সভাপতি ধ্রুব সাহা, দুবরাজপুর শহর মণ্ডল বিজেপির সভাপতি করুণাময় মুখার্জি, দুবরাজপুরের কনভেনার সত্যপ্রকাশ তেওয়ারি সহ বিজেপির কার্যকর্তাগণ। এদিন বিধায়ক অনুপ কুমার সাহা জানান, প্রতিটি ছাত্রছাত্রীর উজ্জ্বল ভবিষ্যত কামনা করি। পাশাপাশি জেলা বিজেপির সভাপতি ধ্রুব সাহা জানান, আমরা দুবরাজপুর বিজেপি শহর মণ্ডলের পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে কলম ও জলের বোতল তুলে দিলাম। তাঁদের পরীক্ষার সফলতার জন্য কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *