দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- ৯০ এর দশকে বাম আমলে তৈরি হওয়া বীরভূম জেলার দুবরাজপুরের নেপাল মজুমদার ভবনের নব রূপে দ্বারোদ্ঘাটন করলেন বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায়। ২৫ লক্ষ টাকা সাংসদ তহবিল থেকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। দুবরাজপুর ব্লক ও দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সৌজন্যে এবং সাংসদ শতাব্দী রায়ের অর্থানুকূল্যে শুক্রবার বৈকালে দুবরাজপুরের সাংস্কৃতিক চর্চা কেন্দ্র নেপাল মজুমদার ভবনের আনুষ্ঠানিক ভাবে দ্বারোদ্ঘাটন করা হল। এই মঞ্চ হওয়ায় নাট্যপ্রেমীরা খুবই খুশি। যদিও বা বাম আমলে তৈরি হওয়া এই ভবন দীর্ঘ কয়েক বছর ধরে জীর্ণ অবস্থায় পড়ে ছিল। বহু আন্দোলনের পর শেষমেশ নবরূপে সুসজ্জিত করা হল। এদিন উপস্থিত ছিলেন বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায়, বীরভূম জেলা শাসক বিধান রায়, দুবরাজপুর ব্লকের বিডিও রাজা আদক, জয়েন্ট বিডিও মীর সহেল শাখাওয়াত, দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মিলন বাগদী, সহ সভাপতি স্বপন মণ্ডল, দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে, বিশিষ্ট সমাজসেবী ভোলানাথ মিত্র, অরুণ চক্রবর্তী, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রফিউল খান সহ আরও অনেকে।
নেপাল মজুমদার ভবনের নব রূপে দ্বারোদ্ঘাটন।












Leave a Reply