বর্ধমান বিশ্ববিদ্যালয় ৩৮ তম সমাবর্তনের অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- আজ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ৩৮ তম সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল বলেন,শিক্ষা জীবনের একটি পরিবর্তনের সূচক। সাধারণ মানুষ কিভাবে নিজেদের জীবনের সমস্যার সমাধান করেন তা থেকেও নেওয়া যায় শিক্ষা। জীবন এবং প্রকৃতির শ্রেষ্ঠ শিক্ষক। জ্ঞানকে কার্যক্রমে রূপান্তরিত করতে হবে। কিভাবে করতে হবে কিভাবে করা যায় না এবং কখন সেটা করতে হবে সেটাই সব থেকে বড় কথা। তিনি আরো বলেন, জ্ঞান বা শিক্ষার পরিসরে যখন রাজনীতি প্রবেশ করে তখন বিভিন্ন বিতর্ক দেখা যায়। এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে মোট ৪৮৭ জনের হাতে পিএইচডি উপাধি তুলে দেয়া হয়। এদিন বর্ধমান বিশ্ববিদ্যালয় ৩৮ তম সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর ডক্টর নিমাই চন্দ্র সাহা, রেজিস্টার সুজিত চৌধুরী, পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা, পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার কামনাশিষ সেন।।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *