ভাগীরথী নদী থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য নদী তীরবর্তী এলাকায়।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ভাগীরথী নদী থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির দেহ উদ্ধার হল নদীয়ার নবদ্বীপে। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, এদিন নবদ্বীপ গৌরাঙ্গ সেতু সংলগ্ন এলাকায় গঙ্গার জলে দেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ। পরে বালির চর এলাকা থেকে দেহটি উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে কর্মরত চিকিৎসকেরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর হতে পারে বলে প্রাথমিক ধারণা চিকিৎসক ও পুলিশের। তবে কোথা থেকে দেহটি নবদ্বীপের গঙ্গায় এলো বা মৃত্যুর আসল কারণ কি তা জানতে ইতিমধ্যেই সম্পূর্ণ ঘটনাটির তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ। যদিও গঙ্গার জল থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে সাময়িক চাঞ্চল সৃষ্টি হয় ভাগীরথী নদী তীরবর্তী এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *