নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- পরীক্ষা দিতে গিয়ে পরীক্ষা কেন্দ্রেই অসুস্থ হয়ে পড়ল এক মাধ্যমিক পরীক্ষার্থী। প্রাথমিক চিকিৎসা করিয়ে হাসপাতালেই করা হয় পরীক্ষার ব্যবস্থা। আজ মাধ্যমিক পরীক্ষার তৃতীয় দিন। নদীয়ার শান্তিপুর সূত্রাগর গার্লস স্কুলে সময়মতো পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছিল শান্তিপুর নৃসিংহ পুর হাই স্কুলের ছাত্রী রিংকু বর্মন, এরপর সে পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিতে বসে। সেখানে কারণবশত শারীরিক অসুস্থতা বোধ করে ওই মাধ্যমিক পরীক্ষার্থী, তখনই পুলিশ প্রশাসনের তৎপরতায় ওই পরীক্ষার্থীকে আনা হয় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। যদিও বেশ কিছুটা সময় প্রাথমিক চিকিৎসার পরেও সুস্থতা বোধ করতে পারিনি পরীক্ষার্থী রিঙ্কু বর্মন, এক প্রকার পরীক্ষা না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয় সে। কিন্তু বেশ কিছুটা সময় বাদে নিজে থেকে সিদ্ধান্ত নেয় পরীক্ষা দেবে বলে। সেইমতো তৎপরতার সাথে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয় তার, এরপর হাসপাতালের বেডে বসেই পরীক্ষা দেয় পরীক্ষার্থী রিংকু বর্মন। তবে পরীক্ষার্থীর যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই দিকে লক্ষ্য রাখার জন্য হাসপাতালে হাসপাতালের অপেক্ষা করেন শান্তিপুর বি সেন্টার কমিটির সেক্রেটারি নীলাভ প্রামানিক সহ তার সহকর্মীরা।
মাধ্যমিক পরীক্ষার তৃতীয় দিনে আবারো অসুস্থ হয়ে পড়ল এক মাধ্যমিক পরীক্ষার্থী, হাসপাতালের বেডে বসেই পরীক্ষা দেয় সে।












Leave a Reply