নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট : গোপন সুত্রে খবর পেয়ে গতকাল রাত্রে হিলি – বালুরঘাট রাজ্য সড়কে এক সোনা পাচারকারীকে আটক করল বি এস এফ। তার থেকে প্রায় ৬৭ লক্ষ টাকা মুল্যের ১০টি সোনার বিস্কুট উদ্ধার করেছে বি এস এফ।
হিলি ১৩৭ নম্বর বি এস এফ সুত্রে জানা গেছে গতকাল সন্ধ্যা ৭ টা নাগাদ গোপন সুত্রে খবর আসে যে হিলি থেকে এক ব্যাক্তি মোটর সাইকেল করে বালুরঘাটে সোনা পাচার করছে। খবর পেয়েই বি এস এফ এর জওয়ানরা হিলি বালুরঘাট রাজ্য সড়কে কড়া নজরদারি চালানো শুরু করে। বেশ কিছুক্ষন পর বিএস এফ জওয়ানরা সন্দেহ জনক ভাবে এক মোটরসাইকেল আরোহীকে দাড় করিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদে সে সঠিক উত্তর দিতে না পারায় তখন তাকে বি এস এফ জওয়ান রা সার্চ করতে শুরু করলে ওই ব্যাক্তির কোমরে লুকোন অবস্থায় ১০ টি সোনার বিস্কুট উদ্ধার করতে সক্ষম হয়। তাকে আটক করে বি এস এফ ক্যাম্পে নিয়ে এলে জানা যায় ধৃত ব্যাক্তির নাম বিমান মন্ডল, তার বাড়ি হিলি থানার বনেরা গ্রামে। বিএসেফ সুত্রে আরো জানা গেছে, তাকে জিজ্ঞাসাবাদ করে বি এস এফ জানতে পারে হিলির আপতোর এলাকার মিলন নামের এক বাসিন্দার কাছ থেকে এই সোনার বিস্কুট গুলি নিয়ে সে বালুরঘাটের বাসিন্দা জৈনিক পার্থ রঞ্জন সাহার কাছে পৌছে দিতে যাচ্ছিল।জিজ্ঞাসাবাদের সময় সে আরো স্বিকার করে যে সে পুর্বেও এই পাচারের কাজে লিপ্ত ছিল। আজ বি এস এফ এর তরফে ধৃত বিমান মন্ডলকে বালুরঘাটের কাস্টমস অফিসের হাতে সমপর্ন করা হয়। এছাড়া বিগত মাসের ২৭ তারিখ থেকে চলতি মাসের ৩ তারিখ অবদ্ধি বি এস এফ সীমান্তে পাচারের আগে প্রায় ৭৩ লক্ষ টাকা মুল্যের পাচার সামগ্রী আটক করতে সক্ষম হয়েছে বলে ১৩৭ নম্বর বি এস এফ সুত্রে জানানো হয়েছে।












Leave a Reply