ফের শরীর খারাপ নিয়ে মৃত্যু হল এক শিশুর।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা :- সম্প্রতি রাজ্যের বিভিন্ন হাসপাতালে জ্বর সর্দি কাশি নিয়ে শিশুদের ভীড়। অনেক ক্ষেত্রেই অ্যাডিনো ভাইরাসের লক্ষণ পাচ্ছেন চিকিৎসকরা। তবে জেলায় এ ধরনের পরীক্ষার ব্যবস্থা না থাকায় রাজ্য স্বাস্থ্য দপ্তর বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে বিষয়টি।
ইতিমধ্যেই রাজ্য সরকার চালু করেছে হেল্প লাইন নাম্বার, এবং রাজ্য স্বাস্থ্য দপ্তর ব্যবস্থা রেখেছে ৫০০ টি শিশুদের বেড এবং শিশু বিশেষজ্ঞ চিকিৎসক।
শুক্রবার নদিয়ার রানাঘাট মহকুমা হাসপাতালে ফুলিয়া দিব্য ডাঙ্গার বাসিন্দা প্রদীপ রাজবংশী এবং শিপ্রা রাজবংশীর ১৪ মাসের একমাত্র শিশুর শরীর খারাপ নিয়ে রানাঘাট হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয় ওই শিশুর ।চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় ওই শিশুর। যদিও পরিবারের দাবি, চিকিৎসকগণ সমবেতভাবে চেষ্টা চালিয়েছেন দীর্ঘক্ষণ। আজ সকালে শিশুকে প্রথমে ফুলিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল সেখান থেকেই রানাঘাট মহকুমা হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসকরা।
এই ঘটনায় শোকের ছায়া মৃত শিশুর পরিবারে। তবে কি কারণে শিশুটি মৃত্যু হল তা জানা যাবে রিপোর্ট এলেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *