শুক্রবার সন্ধ্যায় দোল পূর্ণিমা উপলক্ষে ধনীরামপুর খিল কদমতলায় চান্দির মেলার শুভ উদ্বোধন হলো।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- শুক্রবার সন্ধ্যায় দোল পূর্ণিমা উপলক্ষে ধনীরামপুর খিল কদমতলায় চান্দির মেলার শুভ উদ্বোধন হলো। দোল পূর্নিমা উপলক্ষে প্রতি বছরই আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের ধনীরামপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের খিল কদমতলা চান্দির লীলাহাটি মেলার আয়োজন করেন সংশ্লিষ্ট এলাকার স্মৃতি সংঘ ক্লাব। প্রতিবারের মতো এবারো শুক্রবার থেকে শুরু হলো খিলকদম তলার চান্দির লীলা হাটি মেলা। মেলা চলবে ১০ দিন ধরে বলে আয়োজক কমিটি সূত্রে খবর। এদিন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মেলার শুভ উদ্বোধন হয়। মেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জটেশ্বর পুলিশ আউট পোস্টের ওসি অমিত শর্মা ছিলেন জটেশ্বর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সমরেশ পাল,বিশিষ্ট সমাজসেবী লক্ষীকান্ত রায় প্রমুখ। জানা গিয়েছে, এই মেলার বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে মাটির পুতুলের তৈরি নানারকম লীলা প্রদর্শনী। সেখানে তুরস্কের ভয়াবহ ভূমিকম্প, সেফ ড্রাইভ সেভ লাইভ, ফুটবল খেলোয়াড় মেসি, বৃক্ষ নিধন বন্ধ করা সহ নানান সামাজিক বার্তা। মেলার পাশাপাশি নাম কীর্তন সহ নানা সংস্কৃতির অনুষ্ঠান পরিবেশিত হবে মেলার মুক্ত মঞ্চে। মেলায় রয়েছে বড় নাগরদোলা, সার্কাস থেকে শুরু করে ছোটো বড় মিলে বহু স্টল রয়েছে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *