জেলার মধ্যে মডেল অঙ্গনারী করার ভাবনা ।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা :- গোটা নদিয়া জেলা জুড়ে আরাইডিএফ ছাব্বিশ প্রকল্পের মধ্য দিয়ে তৈরি হচ্ছে অঙ্গনারী কেন্দ্র। জেলার পাশাপাশি শান্তিপুর ব্লকের এই প্রকল্পের মধ্য দিয়ে ৩৫টি অঙ্গনারী কেন্দ্র তৈরি হচ্ছে। যার মধ্যে একটি রানাঘাট উত্তর-পশ্চিম বিধানসভার নবলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোয়ালপাড়া অঙ্গনারী কেন্দ্র কে জেলার মধ্যে মডেল হিসাবে গড়ে তোলার পরিকল্পনা। আজ এই অঙ্গনারী কেন্দ্রটি শুভ উদ্বোধন করা হয়। এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিরেক্টর প্রজেক্ট অফিসার আইসিডিএস সুদীপ্ত সাহা আইসিডিএস ওসি সুজয় সাধুকা ও শান্তিপুর বিডিও প্রণয় মুখোপাধ্যায় এবং শান্তিপুর ব্লকের ভারপ্রাপ্ত সিডিপিও অনুপ সাহা তাছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন আধিকারিক। এদিন সকাল থেকেই অঙ্গনারী কেন্দ্রকে সাজিয়ে তোলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *