নন্দীগ্রাম দিবসে উপস্থিত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।


পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:– ১৪ই মার্চ অর্থাৎ মঙ্গলবার ‘নন্দীগ্রাম দিবস’। ২০০৭ সালে জমি রক্ষার আন্দোলনে অংশ নিয়ে ১৪ ই মার্চ নন্দীগ্রামের গোকুলনগর ও ভাঙাবেড়ায় পুলিশি অভিযানের সময় পুলিশের গুলিতে ১৪ জন কৃষক নিহত হয়ে ছিলেন। সেই দিনটির স্মরণে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে-তৃণমূল কংগ্রেস ও বিজেপি-পৃথক ভাবে গোকুলনগর ও ভাঙাবেড়ায় নানান অনুষ্ঠানের আয়োজন করেছে। সকালে বিজেপির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই দিনের শহীদ সমাবেশ থেকে আক্রমণাত্মক শুভেন্দু অধিকারী। পাশাপাশি দুপুরে তৃণমূল কংগ্রেসের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। যদিও এই অনুষ্ঠান নিয়ে বিজেপিকে পুলিশ প্রথমে অনুমতি দেয় নি। তৃণমূল কংগ্রেস অনেক আগে থেকেই অনুষ্ঠানের অনুমতি নিয়ে রেখে ছিল। এরপর বিজেপি কোর্টের দ্বারস্থ হয়। কোর্ট বিজেপিকে সকালের দিকে এই অনুষ্ঠান করার অনুমতি দেয়। অন্যদিকে কুনাল ঘোষ দাবী করেছিলেন সঞ্জীব শুকুলের সঙ্গে শুভেন্দু অধিকারীর সম্পর্ক রয়েছে,সেই বিষয় নিয়ে তিনি বলেন প্রমাণ করতে পারবেন,একজন জেল খাটা মাল যা বলল বিশ্বাস করতে হবে, নন্দীগ্রাম দিবস পালন করার জন্য বিজেপিকে হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছিল সে বিষয় নিয়ে শুভেন্দু অধিকারী বলেন এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্ভূত অহংকার, ট্রাকের পিছনে লেখা থাকে না দেখবি আর জ্বলবি লুচির মত ফুলবি, এমনই ভাবে তীব্র কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *