রানাঘাট মহকুমা আদালত চত্বরে রক্তদান শিবির ও চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আজ ১৪ই মার্চ এই দিনে ল ক্লার্ক অ্যাক্ট পাস হয়েছিল সেই উপলক্ষে রানাঘাট মহকুমা আদালত চত্বরে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় পাশাপাশি চক্ষু পরীক্ষা অনুষ্ঠিত হয়। রানাঘাট ল ক্লার্কস অ্যাসোসিইয়েসান রানাঘাট মহকুমা আদালত শাখা কমিটির উদ্যোগে এই দিনটি পালন করা হয়। প্রথমে পতকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুভ সূচনা করা হয়। মহকুমা শাসক সভা কক্ষে সম্বর্ধনা ও কমিটির আগামী দিনে চলার ক্ষেত্রে নানা ভূমিকা আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাট মহকুমা আদালতের বিচারকগণ। উপস্থিত ছিলেন রানাঘাট পৌরসভার পৌরপতি, উপপৌরপতি সহ মহকুমা আদালতের আইনজীবী গণ ও বিশিষ্ট জন। তাদের কে সম্বর্ধনা দেওয়া হয় এই প্রসঙ্গে কি জানাচ্ছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *