হবিবপুর থানার দাল্লা এলাকার কেদারীপাড়া ক্যাম্পের ১৫৯ নম্বর ব্যাটেলিয়ানের বি এস এফ জওয়ানেরা আয়োজন করেন সিভিক অ্যাকশন পোগ্রাম।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- — বিএসএফ পাবলিক সুসম্পর্কের উদ্দেশ্যে না না বর্ণময় অনুষ্ঠানের আয়োজন করে থাকে। হবিবপুর থানার দাল্লা এলাকার কেদারীপাড়া ক্যাম্পের ১৫৯ নম্বর ব্যাটেলিয়ানের বি এস এফ জওয়ানেরা আয়োজন করেন সিভিক অ্যাকশন পোগ্রাম।এদিন উপস্থিত ছিলেন ১৫৯ নম্বর ব্যাটালিয়নের কোম্পানী কমান্ডের, শ্রী কৃষ্ণপাল সিং,বৈদ্যপুর গ্রামপঞ্চায়েতের প্রধান ববিতা ভৌমিক,পঞ্চায়েত সমিতির সদস্য শিল্পি বিশ্বাস,সহ এলাকার গ্রামপঞ্চায়েত সদস্যরা। সোমবার ১৫৯ ব্যাটেলিয়ানের আয়োজনে সিভিক অ্যাকশন কর্মসূচির মাধ্যমে সীমান্ত এলাকার মানুষের কল্যাণে এদিন বেশ কিছু সামগ্রী দান করা হয় । এরমধ্যে রয়েছে সোলার লাইট সেলাই মেসিন, ফুটবল, ভলি বল, ব্লাঙ্কেট, জলের ট্যাঙ্ক,ডাস্টবিন, এলাকার স্কুলের ছাত্রীদের জন্য নাপকিন সহ বিভিন্ন সামগ্রীক তুলে দেওয়া হয় এলাকাবাসীর হাতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *