ন্যূনতম বেতন না দেয়ার প্রতিবাদে আজ রানাঘাট ব্লক স্বাস্থ আধিকারিক দফতর ইউ টি ইউ সি র উদ্যোগে সাফাই কর্মীরা বিক্ষোভ প্রদর্শন।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রানাঘাট ১নং ব্লক স্বাস্থ কেন্দ্রে কর্মরত চুক্তি ভিত্তিক সাফাই কর্মীদের সরকার নির্ধারিত ন্যূনতম বেতন না দেয়ার প্রতিবাদে আজ রানাঘাট ব্লক স্বাস্থ আধিকারিক দফতর ইউ টি ইউ সি র উদ্যোগে সাফাই কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করে ও অবিলম্বে বকেয়া সহ সমস্ত পাওনা প্রদানের জানিয়ে চার দফা দাবি সম্বলিত স্মারকলিপি ব্লক স্বাস্থ আধিকারিক ডাঃজবা ভট্টাচার্য সমীপে প্রদান করেন।
ইউ টি ইউ সি নদীয়া জেলা সম্পাদক সুবীর ভৌমিক বিক্ষোভ সমাবেশে সাফাই কর্মীদের ন্যায্য পাওনা অবিলম্বে মেটানো না হলে আরও তীব্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
স্বাস্থ আধিকারিক ডাঃজবা ভট্টাচার্য দাবি গুলি সমাধানে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *