গণতন্ত্রের কণ্ঠরোধ, আদানি গ্রুপের সাথে সখ্যতা সহ বিভিন্ন ইস্যুতে প্রশ্ন তুলে পোস্টকার্ডের মাধ্যমে চিঠি পাঠাচ্ছে ছাত্র পরিষদ।

বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর:-গণতন্ত্রের কণ্ঠরোধ, আদানি গ্রুপের সাথে সখ্যতা সহ বিভিন্ন ইস্যুতে প্রশ্ন তুলে পোস্টকার্ডের মাধ্যমে চিঠি পাঠাচ্ছে ছাত্র পরিষদ। এদিন বালুরঘাটের কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে ছাত্র পরিষদের রাজ্য সভাপতি সৌরভ প্রসাদ এ কথা জানান। পাশাপাশি রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের বিষয়েও সরব হন তিনি।
সৌরপ্রসাদ জানান রাজ্য থেকে প্রধানমন্ত্রী মোদিজীর কাছে এক লক্ষ পোষ্ট কার্ড পাঠানো হবে, বিভিন্ন বিষয়ের উত্তর চেয়ে। এই পরিপ্রেক্ষিতেই বালুরঘাট থেকেও পোস্ট কার্ড পাঠানো হচ্ছে বলে এদিনের সাংবাদিক সম্মেলনে তিনি জানান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *