দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দুয়ারে সরকার ক্যাম্পের চতুর্থ দিনে ১৮০ টি ক্যাম্প অনুষ্ঠিত হলো দক্ষিণ দিনাজপুর জেলায়। এদিন বালুরঘাটে আত্রেয়ী সভা কক্ষে সাংবাদিক বৈঠকে জানালেন দক্ষিণ দিনাজপুর জেলাশাসক বিজিন কৃষ্ণা। ইতিমধ্যে জেলার ৩৫ শতাংশ এলাকায় পৌঁছে গেছে দুয়ারে সরকার কর্মসূচির সুবিধা। এদিন সব মিলিয়ে প্রায় ৯ হাজার বাসিন্দা ক্যাম্প থেকে সুবিধা গ্রহণ করেন। ১ তারিখ থেকে ৪ তারিখ পর্যন্ত দুয়ারে সরকার ক্যাম্পে জেলায় সুবিধা পেয়েছেন ২৬০০০ বাসিন্দা।
দুয়ারে সরকার ক্যাম্পের চতুর্থ দিনে ১৮০ টি ক্যাম্প অনুষ্ঠিত হলো দক্ষিণ দিনাজপুর জেলায়।












Leave a Reply