রামকৃষ্ণ মিশনের ১২৫ বর্ষপূর্তি উপলক্ষ্যে শাশ্বত ভারত রথ পরিক্রমা পৌঁছল বালুরঘাটে।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ৪ এপ্রিল— রামকৃষ্ণ মিশনের ১২৫ বর্ষপূর্তি উপলক্ষ্যে শাশ্বত ভারত রথ পরিক্রমা পৌঁছল বালুরঘাটে। এদিন রামকৃষ্ণ আশ্রম জলপাইগুড়ি থেকে স্বামীজি জিতমহানন্দ জি মহারাজ এবং প্রবরানন্দ জি মহারাজের উপস্থিতিতে কর্মসূচির আয়োজন হয়। বালুরঘাট বিএড কলেজে ব্যক্তিত্ব বিকাশের কর্মশালা ঘিরে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট কলেজের অধ্যক্ষ ডঃ পঙ্কজ কুণ্ডু, বালুরঘাট বিএড কলেজের পরিচালন সমিতির সভাপতি নবকুমার দাস প্রমুখ। বিএড কলেজের প্রিন্সিপাল ববিতা মহন্ত জানিয়েছেন, রামকৃষ্ণ মিশনের ১২৫ বর্ষপূর্তি উপলক্ষ্যে শাশ্বত ভারত রথ পরিক্রমা ঘিরে এদিন ব্যক্তিত্ব বিকাশের কর্মশালা অনুষ্ঠিত হয়। ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *