তৃণমুলের পঞ্চায়েত সদস্যার স্বামীর দাদাগিরি, স্থানীয়রা ঘরে আটকে রাখে সেই সদস্যার স্বামীকে ।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- তৃণমুলের পঞ্চায়েত সদস্যার স্বামীর দাদাগিরি, স্থানীয়রা ঘরে আটকে রাখে সেই সদস্যার স্বামীকে । ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়াপাড়ার। জানা যায় আজ সকালে হঠাৎ ফুলিয়া পাড়ার বাসিন্দা অলোকা সাহার বাড়িতে কয়েকজনকে নিয়ে হানা দেয় বেলঘরিয়া ১ নং পঙ্চায়েতের সদস্যা কল্পনা সরকারের স্বামী বিশ্বজিৎ সরকার । সেখানে পৌছে ঐ বাড়ির সদস্যদের মারধর করতে থাকে । সেই সময় এই ঘটনা স্থানীয়রা দেখতে পেলে ঐ সদস্যার স্বামী বিশ্বজিৎ সরকার সহ সকলকে ঘরে আটকে রাখে ।এই ঘটনায় চাঙ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে । জানা যায় ঐ বাড়ির ছেলের সাথে ঐ স্থানীয় একটি মেয়ের প্রেমের সম্পর্ক , মেয়ের পরিবার তা জানতে পেরে ঐ এলাকার সদস্যা কল্পনা সরকারের স্বামীকে জানালে , তিনি তার দলবল নিয়ে এসে হামলা চালায় ঐ ছেলেটির পরিবারের উপর ।ঘটনায় যথেষ্ট ক্ষোভ সাধারণ মানুষের মধ্যে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *